মালদা

প্রশাসনের কাছ থেকে এখনও কোন উত্তর না পাওয়ায়, মৃত্যুর পথ বেছে নেওয়ার হুমকি ২০০৯-১০ সালের প্রাথমিক শিক্ষক পদের চাকুরি প্রার্থীদের

২০০৯-১০ সালের প্রাথমিক শিক্ষক পদের চাকুরি প্রার্থীদের চাকুরির দাবিতে আমরণ অনশন পড়ল বারো দিনে। বিগত বারো দিন থেকে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে আমরণ অনশন শুরু করেন চাকুরি প্রার্থীরা। তাদের দাবী যত দিন না প্রশাসন তাদের প্রতিশ্রুতি দেন তত দিন তারা তাদের সিদ্ধান্ত থেকে নরবেন না। 

        উল্লেখ্য, গত সাত বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচী করেন চাকুরি প্রার্থীরা, কিন্তু কোনো ফল হয়নি। তাই এবার তারা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন। এই চাকুরি প্রার্থীদের পাশে থাকার আস্বাস দেয় বেশ কিছু রাজনৈতিক সংগঠনের নেতারা। তবুও কোন সমাধান পাচ্ছে না তারা। তাদের এই আমরণ অনশনের প্রশাসনের পক্ষ থেকে কোন সদউত্তর না পাওয়ায় তারা নিজেদের মৃত্যুর পথ বেছে নেওয়ার কথা জানিয়েছেন। তাদের মধ্যে প্রায় ২০ জন অনশনকারী অসুস্থ।

        অনশনকারী প্রাথমিক শিক্ষক পদের চাকুরি প্রার্থী সাথি মিশ্র জানান, সম্প্রতি কলকাতা হাইকোর্ট ২০০৯—১০ সালের প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। কিন্তু সেই নির্দেশের পরেও মালদা জেলায় প্রকাশ করা হয়নি চাকুরীর প্যানেল। তাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে আমরন অনশনে বসেছেন চাকুরী প্রার্থীরা। অনশনের বারোতম দিন চললেও হেলদোল নেই জেলা প্রশাসনের। ফলে তীব্র ধিক্কার জানায় তারা এবং নিজেদের মৃত্যুর পথ বেছে নেওয়ার কথা জানিয়েছেন।